Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Cash Incentives কি এবং এর সংক্ষিপ্ত আলোচনা?

Cash Incentives হলো সরকারি প্রনোদনা। রপ্তানিমুখী শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত প্রনোদনাই হলো ক্যাশ ইনসেন্টিভ। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার অনুযায়ী সরকার ৩৮ টি খাতে Cash Incentives প্রদান করে। এটাতে শুধু RMG নিয়ে সংক্ষিপ্ত বিবরণ। 

বর্তমানে বস্ত্রখাতে ৫ ধরনের ইনসেন্টিভ বিদ্যমান। 

  1. রেগুলার ৪% 
  2. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অতিরিক্ত ৪% 
  3. নিউ মার্কেট ৪% 
  4. ইউরো অঞ্চলে রপ্তানির জন্য রেগুলার ৪% এর অতিরিক্ত ২% 
  5. স্পেশাল ১% 
রেগুলারঃ নীটের ইনসেন্টিভ রেগুলার ইনসেন্টিভ নামে পরিচিত। এটাকে কেও অল্টানেটিভও বলে। বর্তমানে রেগুলার ইনসেন্টিভের পরিমান লোকাল সুতার দামের ৪%। 

ক্ষুদ্র ও মাঝারি শিল্পঃ যে সকল উৎপাদনকারী-রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনো অর্থবছরে ৫ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত মুল্যের বস্ত্র/বস্ত্রজাত সামগ্রী রপ্তানি করবে এবং কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠান সমুহ পরবর্তী অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র শিল্প হিসেবে সংজ্ঞায়িত হবে। 

নতুন মার্কেটঃ ইইউ/আমেরিকা/ কানাডা ছাড়া অন্য সকল দেশে এক্সপোর্ট হলে সেটা নিউ মার্কেটের অন্তর্ভুক্ত। এখানে এক্সপোর্ট ভ্যালুর ৪% ইনসেন্টিভ পাওয়া যায়। 

স্পেশালঃ এটা সকল দেশের জন্য প্রযোজ্য। এখানে এক্সপোর্ট ভ্যালুর ১% ইনসেন্টিভ পাওয়া যায়। 

Cash Incentives এর প্রয়োজনীয় ডকুমেন্টসঃ 

  1. PRC Certificate (ব্যাংক দিবে) 
  2. Back to back certificate (ব্যাংক দিবে) 
  3. Application form (ডকুমেন্টস অনুযায়ী ফিলাপ করতে হবে) 
  4. Contract/ Export lc 
  5. Export Doc ( invoice, packing list, Bill of loading, master bl/tracking, bill of export, exp) 
  6. Import Doc ( lc, pi for woven and lc, pi, ci, pl,delivery chalan, btma, mushok, beneficiary certificate for knit) 
  7. UD For Regular incentives 
ইনসেন্টিভস এ আবেদন করতে হয় পেমেন্ট রিয়ালাইজ হওয়ায় ১৮০ দিনের মধ্যে । ফুল কন্ট্রাক্ট এক্সপোর্ট হলে লাস্ট রিয়ালাইজ থেকে ১৮০ দিনের মধ্যে।

Post a Comment

0 Comments