Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Incoterms এর খুটি নাটি ?

১. EXW-(Ex-Works) এই বিক্রয় শর্তের অধীনে বিক্রেতার একমাত্র দায়িত্ব তার ওয়্যারহাউজ/গোডাউন/কারখানায় মালামাল রাখা । বিক্রেতা মালামালসমূ ক্রেতা বা তার এজেন্ট এর নিকট হস্তান্তর করার পর তার দায়িত্ব শেষ। এর পর বিক্রেতার কারখানা হতে গন্তব্য স্থানে পণ্য পরিবহনের দায়িত্ব ও ঝুঁকি ক্রেতা বহন করবে। EXW বিক্রয় শর্তে বিক্রেতা (Seller) Ware House Storage, Ware House Labour, Export Packing খরচ বহন করবে। বাকী খরচসমূহ ক্রেতা বহন করবে। 

২. FCA (Free Carrier) এই শর্তের অধীনে বিক্রেতা মালামালসমূহ একতা কর্তৃক পূর্বেই নির্ধারিত পরিবহনকারীর জিম্মায় পৌঁছে দেবে, কিন্তু জাহাজে পণ্য তুলে দেবেনা। এর পর গন্তব্য স্থল পর্যন্ত দায়িত্ব ও ঝুঁকি ক্রেতা বহন করবে। FCA বিক্রয় শর্তে বিক্রেতা (Seller) ware house storage, warehouse Labour, export packing. Loading charges, inland freight খরচ বহন করবে । বাকী খরচসমূহ ক্রেতা বহন করবে। 

৩. FAS (Free Alongside Ship) এই শর্তের অধীনে বিক্রেতা (Seller) জাহাজের সন্নিকটে জেটিতে বা ডকের নির্দিষ্ট স্থানে মালামাল পৌঁছে দেবেন। লোডিং পয়েন্টে মালামাল পৌঁছে দেয়ার পর বিক্রেতার দায়িত্ব শেষ হয়। এরপর গন্তব্যস্থল পর্যন্ত সব দায়িত্ব ও ঝুঁকি ক্রেতার উপর বর্তায়। FAS বিক্রয় শর্তে বিক্রেতা (seller) ware house storage, ware house labour, export packing, leading charges, inland freight, terminal charges খরচ বহন করবে । অবশিষ্ট খরচসমূহ কো বহন করবে। 

8 | FOB (Free On Board) এই বিক্রয় শর্তের অধীনে বিক্রেতা মালামালসমূহ জাহাজে তুলে দেবেন। পরিবহনকারী জাহাজ ক্রেতা কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। মালামাল জাহাজে On Board করা পর্যন্ত খরচ ও ঝুঁকি বিক্রেতার উপর বর্তায়। জাহাজে পণ্য তোলার পর থেকে ক্রেতার দায়-দায়িত্ব শুরু হয়। এখান থেকে গন্তব্যে পৌঁছানো। পর্যন্ত বীমা ঝুঁকিসহ সমস্ত ঝুঁকি ও খরচ ক্রেতা বহন করে। বাংলাদেশ হতে বেশীরভাগ পণ্য বিদেশে রফতানী হয় FOB ভিত্তিতে । 

FOB বিক্রয় শর্তে বিক্রেতা (seller) Ware housec Storage, Ware house Labour, Export packing. Loading Charges, Inland freight Terminal charges এবং Loading on vessel খরচ বহন করে। অবশিষ্ট খরচ ও ঝুঁকি ক্রেতার উপর বর্তায়।

৫ CFR (Cost & Freight) : এই বিক্রয় শর্তের অধীনে বিক্রেতাকে গম্ভবা পর্যন্ত যাবতীয় ব্যয় ও পরিবহন খরচ বহন করতে হয়। কিন্তু জাহাজে পণ্য তোলার পর পণ্যের বিনষ্ট অথবা ক্ষয়ক্ষতি জনিত ঝুঁকি অথবা অপ্রত্যাশিত কোন ব্যয়ভার ক্রেতাকে বহন করতে হয়। সেজন্য ইন্সুরেন্স খরচ ক্রেতা বহন করে, পণ্য Ship's rail অতিক্রম করার পর থেকে ক্রেতার দায়িত্ব শুরু হয়। তবে পণ্য জাহাজীকরণের পর জাহাজ কোম্পানী নিকট থেকে Clean on board freight prepaid Ocean bill of Lading সংগ্রহ করে তার নিকট প্রেরণের মধ্য দিয়ে বিক্রেতার দায়িত্ব শেষ হয়। বাংলাদেশের বেশীরভাগ আমদানী বাণিজ্য CFR ভিত্তিতে সম্পন্ন হয়ে থাকে। 
Ware house, Storage, Warehouse Labour, Expot packing, Loading Charges, inland freight, Terminal charge, Loading on vessel খরচ বিক্রেতাকে বহন করতে হয়। বাকী খরচসমূহ ক্রেতার উপর বর্তায়। 

6.CIF-(Cost, Insurance & Freight) এই বিক্রয় শতটি CFR শর্তের সম্প্রসারণ। এখানে অতিরিক্ত হিসাবে বিক্রেতাকে পণ্য পরিবহনের ঝুঁকি আচ্ছাদনের জন্য সামুদ্রিক বীমা গ্রহণ করতে হয়। অর্থাৎ CFR শর্তের অতিরিক্ত হিসাবে বীমার ব্যবস্থা করা, চুক্তিপত্রে যে ধরণের বীমা ঝুঁকি এড়াবার উল্লেখ আছে সে ধরণের বীমা ঝুঁকি সংগ্রহপূর্বক ক্রেতার নিকট প্রেরণের মধ্য দিয়ে বিক্রেতার দায়িত্ব শেষ হয়। তবে, মালামাল বিক্রেতার দেশে ship's rail অতিক্রম করার পর থেকে ক্রেতাকে ঝুঁকি বহন করতে হয়। 

CIF বিক্রয় শর্তের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে বীমা ও জাহাজ ভাড়া বাবদ প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। সে জন্য আমদানীকারক দেশ তাদের দেশের কোন বীমা কোম্পানীর নিকট হতে বীমাপত্র নিতে চায় এবং নিজ দেশের জাহাজ দ্বারা পণ্য বহন করতে চায়। এ কারনে CIF শর্তে বাংলাদেশে পণ্য আমদানীর পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন হয়। যে বন্দর হতে মালামাল তোলা হবে- সে বন্দরে যদি বাংলাদেশী পতাকাবাহী জাহাজ থাকে, তবে বাণিজ্য মন্ত্রণালয় উক্ত জাহাজে করে পণ্য পরিবহণের জন্য নির্দেশনা দেয়, ফলে পরিবহন খরচ বাবদ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকে। এতদ্বব্যতীত, বাংলাদেশী কোন বীমা কোম্পানীর সাথে বীমা পত্র করণের জন্যও বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়ে থাকে, যেন বীমা বাবদ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে রাখার সুযোগ হয়। 
CIF শর্তে শেষের ৩টি খরচ যেমন Arrival charges Duty & Taxes Delivery to Destination ক্রেতা বহন করে। বাকী খরচ বিক্রেতার উপর বর্তায়। 

৭. CPT (Carriage Paid To) এই শর্তে বিক্রেতা নির্দিষ্ট গন্তব্য স্থল পর্যন্ত পণ্য পরিবহনের ভাড়া প্রদান করে। কিন্তু পণ্য প্রথম বহনকারীর জিম্মায় ডেলিভারী দেয়ার পর থেকে ঝুঁকি ক্রেতাকে বহন করতে হয়। সাথে CPT পার্থক্য হচ্ছে- CFR Shipped on board পর্যন্ত বিক্রেতার দায়িত্ব। CPT শর্তে Insurance, Duty & Taxes Delivery to Destination ক্রেতা বহন করেন। বাকী খরচ বিক্রেতার উপর বর্তায়। 

৮. CIP (Carriage & Insurance Paid To) এই শর্তটি CPT শর্তের প্রায় অনুরূপ। অতিরিক্ত হিসাবে পরিবহন ঝুঁকি বীমা গ্রহণ ও খরচের দায়িত্ব বিক্রেতার উপর । কিন্তু প্রথম বহনকারীর জিম্মায় পণ্য ডেলিভারী দেয়ার পর থেকে ঝুঁকি ক্রেতাকে বহন করতে হয়। Duty & Taxes Delivery to Destination খরচ ক্রেতা বহন করে । 

৯. DAT (Delivered at Terminal) আমদানীকারকের দেশে নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট টার্মিনালে বিক্রেতা কর্তৃক পণ্য ক্রেতার নির্ধারিত পরিবহনে আনলোডিং করার পর বিক্রেতার দায়িত্ব শেষ হয়। এখানে টার্মিনাল বলতে Quays, warehouses, container. yard অথবা road, rail অথবা Air terminal অন্তর্ভুক্ত। টার্মিনালের নির্দিষ্ট স্থানে মালামাল হস্তান্তরিত হবার পর থেকে ক্রেতাকে ঝুঁকি বহন করতে হয়। Duty & Taxes এবং Delivery to destination খরচ ক্রেতার উপর বর্তায়। 

১০. DAP (Delivered at Place) আমদানীকারকের দেশে ক্রেতার নির্দেশিত স্থানে মালামাল পরিবহনের জন্য প্রস্তুতকৃত যানে পণ্য ডেলিভারী দেয়া পর্যন্ত বিক্রেতার দায়িত্ব থাকে। শেষ গন্তব্যস্থলে মালামাল হস্তান্তরের পর বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট ঝুঁকি স্থানান্তর হয়। Duty & Taxes ক্রেতা বহন করে। 

১১. DDP (Delivered Duty Paid) এই শর্তের অধীনে বিক্রেতা ওয়্যার হাউজ বা হতে শুরু করে ক্রেতার দরজা পর্যন্ত মালামাল পৌঁছে দেয়ার সমস্ত দায়িত্ব পালন করে সমস্ত খরচ বিক্রেতা বহন করে।

Post a Comment

0 Comments