C&F means (Caro & Freight ) এটা আগে ছিল Incoterms এর মধ্যে। 1990 সালে পরিবর্তন এনে এটাকে CFR করা হয়েছে। C&f replaced to CFR.
CFR (Cost & Freight) : এই বিক্রয় শর্তের অধীনে বিক্রেতাকে গম্ভবা পর্যন্ত যাবতীয় ব্যয় ও পরিবহন খরচ বহন করতে হয়। কিন্তু জাহাজে পণ্য তোলার পর পণ্যের বিনষ্ট অথবা ক্ষয়ক্ষতি জনিত ঝুঁকি অথবা অপ্রত্যাশিত কোন ব্যয়ভার ক্রেতাকে বহন করতে হয়। সেজন্য ইন্সুরেন্স খরচ ক্রেতা বহন করে, পণ্য Ship's rail অতিক্রম করার পর থেকে ক্রেতার দায়িত্ব শুরু হয়। তবে পণ্য জাহাজীকরণের পর জাহাজ কোম্পানী নিকট থেকে Clean on board freight prepaid Ocean bill of Lading সংগ্রহ করে তার নিকট প্রেরণের মধ্য দিয়ে বিক্রেতার দায়িত্ব শেষ হয়। বাংলাদেশের বেশীরভাগ আমদানী বাণিজ্য CFR ভিত্তিতে সম্পন্ন হয়ে থাকে।
Ware house, Storage, Warehouse Labour, Expot packing, Loading Charges, inland freight, Terminal charge, Loading on vessel খরচ বিক্রেতাকে বহন করতে হয়। বাকী খরচসমূহ ক্রেতার উপর বর্তায়।
0 Comments