Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Incoterms কি ?

Incoterms হল ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ("ICC") দ্বারা প্রতিষ্ঠিত বাণিজ্যিক/বাণিজ্য নিয়মের একটি সেট যা আন্তর্জাতিক বিক্রয় চুক্তিতে ব্যবহৃত হয়। যা ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যবাধকতা স্পষ্ট করে বিদেশী বাণিজ্য চুক্তিতে বিভ্রান্তি রোধ করে। যা পণ্যের মূল্য, এবং বিক্রেতা এবং ক্রেতাদের পরিবহন খরচের দায়িত্ব সংজ্ঞায়িত করে। 

INCOTERMS প্রণয়নের মূল উদ্দেশ্যসমূহ । 

  1. চুক্তির অধীন পক্ষসমূহের অধিকার ও দায় নিরূপন। 
  2. ঝুঁকি ও দায়িত্ব (Risk & Responsibility) নির্ধারণ 
  3. নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সার্বজনীন (Uniform) বাণিজ্য শর্ত আরোপ। 
  4. বাণিজ্য শর্তে ভুল বুঝাবুঝি ও বিরোধ কমানো। 

১৯৩৬ সালে সর্বপ্রথম Incotrms প্রণীত হবার পর ICC ১৯৫৩, ১৯৯১, (১৯৮০, ১৯৯০, ২০০০ ও সর্বশেষ ২০১০ সালে এটিকে সংশোধন করে। ২০১০ সালের সর্বশেষ সংশোধনী ১লা জানুয়ারী, ২০১১ হতে কার্যকরী হয়। এতে ১১ Incoterms রাখা হয়। এই ১১টি Incoterms কে ৪টি ক্যাটাগরীতে ভাগ করা হয়েছে। এক একটি ক্যাটাগরী এক একটি বিশেষত্ব প্রকাশ করে। যেমন 

  1. E-group বলতে Departure বুঝায়; 
  2. F-group বলতে Main carriage unpaid কে বুঝায়; 
  3. C-group বলতে Main carriage paid -কে বুঝায়; 
  4. D-group বলতে Arrival কে বুঝায়। 

Incoterms-2000-এ ১৩টি শর্ত ছিল। ২০১০ সালে সর্বশেষ শর্তে নিম্নোক্ত ৪টি শর্ত বাতিল করা হয় এবং তদস্থলে নতুন দুইটি শর্ত আরোপ করা হয়। 

INCOTERMS-2010 এর ১১টি শর্তের মধ্যে ৭টি শর্ত যে কোন Mode of Transport. এর জন্য প্রযোজ্য হবে। আর বাকি ৪টি শর্ত শুধু Sea and Inland Waterway এর জেরে প্রযোজ্য। যেমন- 

Terms for any Mode of Transport. 

  • EXW (Ex-works) 
  • FCA (Free carrier) 
  • CPT (Carriage paid To) 
  • CIP ( Carriage & Insurance Paid To) 
  • DAT (Delivered At Terminal) 
  • DAP (Delivered At Place) 
  • DDP ( Delivered Duty Paid) 

Terms for Sea and Inland Waterway 

  • FAS (Free alongside ship) 
  • FOB (Free on Board) 
  • CFR (Cost and Freight 
  • CIF (Cost, Insurance & Freight)
বিস্তারিত => Incoterms এর খুটি নাটি ?

Post a Comment

0 Comments